প্রয়োজনের চেয়ে বেশি ওষুধ খাওয়া, নিজের ইচ্ছায় ওষুধের মাত্রা বাড়ানো শরীরের জন্য মারাত্মক বিপদ ডেকে আনতে পারে। লিখেছেন ডা. মহিমা বিশ্বাস মিসি
প্রতি বছর ৩১ আগস্ট বিশ্ব জুড়ে পালিত হয় আন্তর্জাতিক ওভারডোজ সচেতনতা দিবস। দিবসটির মূল উদ্দেশ্য হলো ওষুধের অতিরিক্ত সেবনের ঝুঁকি সম্পর্কে মানুষকে সচেতন করা, ওভারডোজ প্রতিরোধে কার্যকর পদক্ষেপ নেওয়া, ওভারডোজে মৃত্যুবরণকারীদের স্মরণ করা।
ওষুধ আমাদের অসুস্থতা সারাতে সাহায্য করে। কিন্তু প্রয়োজনের চেয়ে বেশি ওষুধ খাওয়া, নিজের ইচ্ছায় ওষুধের মাত্রা বাড়ানো কিংবা মাদ...