ময়মনসিংহের ভালুকায় দুই
শিশুকে নিয়ে ফুটপাতে চরম অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছিলেন নয় মাসের অন্তঃসত্ত্বা
মাহমুদা খাতুন। তার সঙ্গে রয়েছে সাত বছর ও ১৬ মাস বয়সী দুই কন্যাসন্তান। এ অবস্থায়
চার দিন কাটানোর পর এক স্বেচ্ছাসেবী সংগঠন ও পুলিশের উদ্যোগে সোমবার রাতে তাকে ভর্তি
করা হয়েছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য,
উপজেলার ভরাডোবা এলাকার একটি বাসায় ভাড়া থাকতেন মাহমুদা। সেখানে ১৪ হাজার টাকা
বকেয়া পড়ে যাওয়ায় তাদের বের করে দেন বাড়ির মালিক। এরপর মাথা গোঁজার ঠাঁই না পেয়ে
ভালুকা ট্...