বর্ষাকাল স্বস্তির বৃষ্টির সঙ্গে নিয়ে আসে ত্বকের নানা সমস্যাও। ত্বকের বিভিন্ন রোগ ও প্রতিরোধের উপায় নিয়ে লিখেছেন ডা. সিনথিয়া আলম
ভ্যাপসা গরম, অতিরিক্ত আর্দ্রতা, ঘাম এবং দীর্ঘ সময় ভেজা পরিবেশে থাকার কারণে এ সময়ে ত্বকে বিভিন্ন ধরনের সংক্রমণের ঝুঁকি বেড়ে যায়। সামান্য অসতর্কতাও দাদ, খোসপাঁচড়া, ফাঙ্গাল ইনফেকশন, ব্যাকটেরিয়াজনিত সংক্রমণ কিংবা চুলকানির মতো সমস্যার কারণ হতে পারে।
বর্ষার আর্দ্র আবহাওয়ায় জীবাণু দ্রুত বংশবিস্তার করে। এ ছাড়া কাদা ও জমে থাকা পানিতে নিয়মিত চলাচলের কারণে হাত ও পা দীর্ঘ...