শেয়ারবাজারে তালিকাভুক্ত জীবন বীমা কোম্পানি রূপালী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের ২০২৫ সালের আর্থিক প্রতিবেদনে একাধিক হিসাবগত অসংগতি ও সম্পদের আদায়যোগ্যতা নিয়ে প্রশ্ন উঠেছে। আর্থিক বিবরণীতে নিরীক্ষক আপত্তি জানিয়েছেন। সবচেয়ে বড় আপত্তি ব্যাংক হিসাবে থাকা অর্থ নিয়ে; কোম্পানির হিসাবের সঙ্গে ব্যাংক স্টেটমেন্টের পার্থক্য দাঁড়িয়েছে প্রায় ৪২ কোটি টাকা।
নিরীক্ষকের প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৫ সাল শেষে কোম্পানির ব্যাংক বই ও লেজার অনুযায়ী স্বল্পমেয়াদি আমানত (এসটিডি) ও চলতি হিসাবে নগদ অর্থ ৮৬ কোটি ৮...