চারপাশে যখন অসংখ্য নারী প্রতিনিয়ত
নিজেদের অস্তিত্বের
সংকটের মুখোমুখি,
ঠিক তখনই কিছু নারী তাদের অস্তিত্বের
লড়াইয়ে বহুদূর এগিয়ে গিয়ে নিজেদের গল্প নিজেরাই লিখছেন। বলছি আলিয়ঁস ফ্রঁসেজ দ্য ঢাকার লা গ্যালারিতে আয়োজিত
‘Untold Story’ প্রদর্শনীর
কথা। শিল্পী ফারিহা জেবার কিউরেশনে আয়োজিত এই দলীয় প্রদর্শনীতে ১৩ জন নারী শিল্পী তাদের ব্যক্তিগত স্মৃতি, অভিজ্ঞতা, সম্পর্ক, পরিচয়, হারানো, আকাঙ্ক্ষা ও যাপনের নানা স্তরকে শিল্পের ভাষায় অনুবাদ করেছেন। প্রদর্শনীর
বিশেষত্ব শুধু বিষয় নির্বাচনে
নয়; বরং কীভাবে সেই...