নাগাল্যান্ডের
বেইমহো এক রহস্যময় জনপদ।
এক শতাব্দীর বেশি আগে ব্রিটিশ
আমলে তৈরি একটি সরকারি
বাংলোকে ঘিরে এখানে ছড়িয়ে
পড়েছিল এমন এক অদ্ভুত
কাহিনি, যার বিবরণ আজও
ইতিহাসের পুরনো চিঠি ও ডায়েরির
পাতায় রয়ে গেছে।
সময়টা
১৯১৫ সাল। তৎকালীন নাগা
হিলস অঞ্চলের প্রত্যন্ত জনপদ বেইমহোতে একটি
সরকারি পরিদর্শন বাংলো তৈরি করার সিদ্ধান্ত
নেন মহকুমা আধিকারিক জে এইচ হাটন।
কিন্তু বাংলো তৈরির আগেই স্থানীয় বাসিন্দারা
তাকে সতর্ক করেছিলেন, জায়গাটি অশুভ। কাছের তিজু নদীতে ডুবে
মারা যাওয়া এক ব্যক্তির আত্মা
নাক...