বান্দরবানে একসময় স্বাস্থ্যকর্মীদের দেখলেই দূরে সরে যেতেন অনেকে। কুসংস্কার, অশিক্ষা আর ভাষাগত দূরত্বের কারণে ম্রো, খুমী ও খেয়াং জনগোষ্ঠীর বহু পরিবার শিশুদের টিকা দিতে রাজি হতো না। সারা দেশে হামের প্রকোপ বেড়ে যাওয়ায় বদলে গেছে সেই দৃশ্য। এখন দুর্গম পাড়াগুলোয় ভ্রাম্যমাণ মেডিকেল ক্যাম্প বসলে শিশুকে কোলে কিংবা কাঁধে নিয়ে স্বেচ্ছায় টিকার লাইনে দাঁড়াচ্ছেন অভিভাবকরা। বিষয়টিকে ইতিবাচক হিসেবে দেখছেন চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা।
জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, দুর্গম এলাকায় ভ্রাম্যমাণ মেডিকেল ক্যাম্পের মাধ্যম...