১৮৯৬ সালে আধুনিক অলিম্পিক গেমসের যাত্রা শুরুর পর কেটে গেছে দীর্ঘ ১৩০টি বছর। ইউরোপ, আমেরিকা, এশিয়া কিংবা ওশেনিয়ার মাটিতে বারবার বিশ্ব ক্রীড়ার মহাযজ্ঞ বসলেও উপেক্ষিতই থেকে গিয়েছিল আফ্রিকা মহাদেশ। দীর্ঘ এক শতাব্দীরও বেশি সময়ের সেই ঐতিহাসিক প্রতীক্ষা ও আক্ষেপের অবসান ঘটিয়ে অবশেষে আফ্রিকার মাটি স্পর্শ করল অলিম্পিক মশাল।পশ্চিম আফ্রিকার দেশ সেনেগালের রাজধানী ডাকারে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে পর্দা উঠেছে 'ডাকার ২০২৬ ইয়ুথ অলিম্পিক গেমস'-এর। আফ্রিকার ইতিহাসে এটিই প্রথম কোনো অলিম্পিক ইভেন্ট আয়োজনের বিরল ও...