শান্তি রক্ষার মুচলেকায় সই করতে রাজি নন অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের (আইসা) সভানেত্রী নেহা বোরা। তার অভিযোগ, এই মুচলেকা আদায়ের চেষ্টা আসলে সরকারের বিরোধিতা করার অধিকার কেড়ে নেওয়ার কৌশল। বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেটের জারি করা নোটিসের বিরুদ্ধে দিল্লি হাইকোর্টে আবেদন করে ধাক্কা খাওয়ার পরও নিজের অবস্থানে অনড় বামপন্থী এই ছাত্রনেত্রী। গত ২৪ অক্টোবর সাংবাদিক বৈঠকে তিনি স্পষ্ট জানিয়েছেন, কোনো শান্তির মুচলেকায় সই করবেন না। জানা যায়, আগামী ২৯ অক্টোবর মামলার পরবর্তী শুনানি। ভোটার তালিকার বিশেষ নি...