অর্থপাচার প্রতিরোধ আইনের মামলায় ক্যাসিনোকাণ্ডে আলোচিত দুই ভাই এনামুল হক এনু ও রুপন ভূঁইয়াকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাদের ৬৪ কোটি ৬২ লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। তবে অভিযোগ প্রমাণিত না হওয়ায় এ মামলার অপর আট আসামিকে খালাস দেওয়া হয়েছে।বুধবার ঢাকার বিশেষ জজ আদালত-৬–এর বিচারক নূরে আলম ভূঞা এ রায় ঘোষণা করেন।আদালত সূত্রে জানা যায়, ২০১৯ সালের ২৪ সেপ্টেম্বর র্যাব পুরান ঢাকার বানিয়ানগরে এনামুল হক এনু ও রুপন ভূঁইয়ার বাসা এবং তাদের দুই কর্মচারীর বাস...