প্রচলিত ও জলবায়ু পরিবর্তনজনিত প্রাকৃতিক দুর্যোগ বাড়াচ্ছে দেশের অর্থনৈতিক ঝুঁকি। কেননা, দুর্যোগের ফলে প্রতি বছর ক্ষতি হচ্ছে প্রায় ৩ বিলিয়ন বা ৩০০ কোটি মার্কিন ডলার। স্থানীয় মুদ্রায় যা প্রায় ৩৬ হাজার কোটি টাকা। যেটি মোট দেশীয় উৎপাদন (জিডিপি) প্রবৃদ্ধির প্রায় ১ শতাংশ। শুধু তাই নয়, কমিয়ে দিচ্ছে উৎপাদন। এ ছাড়া দুর্যোগ মোকাবিলা করতে গিয়ে বাধাগ্রস্ত হচ্ছে সরকারের পরিকল্পিত উন্নয়ন ব্যয়। পাশাপাশি বাড়ছে উচ্চ মূল্যস্ফীতির চাপ এবং সরকারি ঋণও বেড়ে যাচ্ছে। এ পরিস্থিতিতে অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে একটি অন্যতম...