রেকর্ড পরিমাণ সরকারি ঋণের চাপে নতুন করে অর্থনৈতিক উদ্বেগে পড়েছে ইউরোপের অন্যতম বৃহৎ অর্থনীতি ফ্রান্স। দেশটির সরকারি ঋণ প্রথমবারের মতো ৩ দশমিক ৫ ট্রিলিয়ন ইউরো অতিক্রম করায় শুধু ফ্রান্স নয়, পুরো ইউরোজোনের আর্থিক স্থিতিশীলতা নিয়েও উদ্বেগ প্রকাশ করছেন অর্থনীতিবিদরা।প্যারিসভিত্তিক জাতীয় পরিসংখ্যান ও অর্থনৈতিক গবেষণা ইনস্টিটিউট (ইনসি) এবং সরকারি হিসাব নিরীক্ষার সর্বোচ্চ সাংবিধানিক আদালত ‘কোর দে কম্প্ত’-এর সর্বশেষ যৌথ প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৬ সালের প্রথম প্রান্তিক শেষে ফ্রান্সের মোট সরকারি ঋণ দাঁড়িয়ে...