শুল্ক বাড়িয়ে বেশি রাজস্ব আয়ের পরিকল্পনা নিয়েছিল জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। বাস্তবে ঘটেছে ঠিক উল্টো। বৈদেশিক মুদ্রার অপচয় রোধ, চোরাচালান ও অর্থ পাচার বন্ধ এবং প্রবাসীদের বৈধ ব্যাংকিং চ্যানেলে রেমিট্যান্স পাঠাতে বাধ্য করতে বৈধভাবে সোনা আমদানিতে উচ্চশুল্ক ও কড়াকড়ি আরোপ করে এনবিআর। এরপর থেকেই চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে বৈধভাবে সোনা আসায় নেমেছে ধস। এর ফলে গত চার বছরে সরকার হারিয়েছে প্রায় ৭৫০ কোটি টাকার সরাসরি রাজস্ব।
২০২২-২৩ অর্থবছরে ব্যাগেজ বিধিমালায় যাত্রীরা ভরিপ্রতি ২ হা...