পাবনার ভাঁড়ারা ইউনিয়নে কিশোরী রিয়া হত্যাকাণ্ডকে কেন্দ্র করে অভিযুক্ত নাঈমের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় দগ্ধ হয়ে মারা গেছেন তিন যুবক। নিহত রিয়ার পরিবারের সন্দেহ, হত্যাকাণ্ডের বিচারপ্রক্রিয়া ভিন্ন খাতে নিতে তৃতীয় কোনো পক্ষ পরিকল্পিতভাবে অগ্নিসংযোগের ঘটনা ঘটিয়েছে। অন্যদিকে নিহত যুবকদের স্বজনদের দাবি, প্...