দেশে আত্মহত্যা বাড়ছে। কেন বাড়ছে, এর চেয়েও বড় উদ্বেগের বিষয় হচ্ছে স্কুল শিক্ষার্থীদের মধ্যে আত্মহত্যার হার এখন সবচেয়ে বেশি। ২০২৫ সালে দেশে ৪০৩ শিক্ষার্থী আত্মহত্যা করেছে। এর মধ্যে ১৯০ জন স্কুলপড়ুয়া শিশু, অর্থাৎ মোট আত্মহত্যার ৪৭.৪০ শতাংশ ঘটছে স্কুলপড়ৃুয়া শিশুদের ক্ষেত্রে।
স্কুলগামী শিশুরা মানসিক দিক থেকে খুব সংবেদনশীল। তাদের আবেগ বেশি, তারা অভিমানী হয় এবং নানা কারণে হয় নিঃসঙ্গ। এদের মধ্যে খুব সামান্য কারণেই হতাশা কাজ করে। আত্মহত্যার পেছনে পারিবারিক দ্বন্দ্ব, স্কুলে শাস্তি, পড়া না পারা, পরীক্ষায়...