ফ্রান্সে গত মাসে উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের বিক্ষোভ শুরু হওয়ার পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়ে। ভিডিওতে দেখা যায়, ক্ষুব্ধ অভিভাবকেরা তাদের সন্তানদের বিক্ষোভ থেকে টেনেহিঁচড়ে সরিয়ে নিচ্ছেন। অবশ্য এর পেছনে কিছু কারণ আছে। দেশটি সন্তানদের ভাঙচুর বা সম্পত্তির ক্ষতিসাধনের ঘটনায় অভিভাবকদের জরিমানা করার কথা ভাবছে। একই ধরনের ব্যবস্থা চলতি সপ্তাহে চালু হয়েছে ইতালিতেও।ফ্রান্সে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি এবং সরকারি ব্যয় কমানোর প্রস্তাবে ক্ষুব্ধ অনেকে তরুণ বিক্ষোভকারীদের সঙ্গে যোগ দ...