আশ্রয়প্রার্থীদের বহনকারী ছোট নৌকা আটকাতে ইংলিশ চ্যানেলে ব্রিটিশ নৌবাহিনী নামানোর ঘোষণা দিয়েছেন যুক্তরাজ্যের ডানপন্থী দল রিফর্ম ইউকের নেতা নাইজেল ফারাজ। তাঁর পরিকল্পনা–নৌকাগুলোকে মাঝসমুদ্রে আটক করে যাত্রীদের ফ্রান্স কিংবা বেলজিয়ামে ফিরিয়ে দেওয়া। কিন্তু ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যেই তীব্র আপত্তি জানিয়েছে ফ্রান্স। প্যারিসের বক্তব্য, তাদের অনুমতি ছাড়া ফরাসি জলসীমায় প্রবেশ কিংবা ফরাসি উপকূলে মানুষ নামানোর চেষ্টা আন্তর্জাতিক আইন ও ফ্রান্সের সার্বভৌমত্বের লঙ্ঘন হবে।সোমবার (৩ আগস্ট) এক সংবাদ সম্মেলনে ফারাজ...