বাংলা লোককথা, ভূত এবং আধুনিক বিশ্বের রহস্যময় বাস্তবতা নিয়ে নাট্যযাত্রা ‘ইনভিজিবল স্টোরিজ’। গতকাল শুক্রবার সন্ধ্যায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির পরীক্ষণ থিয়েটার হলে মঞ্চায়িত হয় প্রযোজনাটি। বডি পাপেট্রি, সংগীত পরিবেশনা ও কল্পনাপ্রবণ নাট্যশৈলীর মাধ্যমে বাংলা ভূতের গল্প ও লোকজ ঐতিহ্যকে নতুন আঙ্গিকে উপস্থাপন করা হয়েছে এতে। আলিয়ঁস ফ্রঁসেজ দ্য ঢাকা, কম্পানি গ্রেইন দ্য ভি এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমির যৌথ আয়োজনে প্রযোজনাটি মঞ্চায়িত হয়।
আয়োজকরা জানিয়েছেন, সমকালীন থিয়েটার ও ঐতিহ্যবাহী গল্প বলার শৈলীর এক অ...