বিহারে জ্বলল হাজার প্রদীপ। প্রার্থনায় বসেছিল সাতকানিয়ার উত্তর পুরানগর গ্রামের শত শত নারী পুরুষ। সমাজমাধ্যম জুড়েও আশীর্বাদের আকুতি। শত সহস্র মানুষের প্রার্থনা, ভালোবাসা, শুভ কামনা উপেক্ষা করে অভি বড়ুয়া ঠিকেই চলে গেল না ফেরার দেশে।
আজ শুক্রবার সকালে আগ্রাবাদ মা ও শিশু জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এই কিশোরের মৃত্যু হয়। সে নবম শ্রণিতে পড়ত। ডেঙ্গুজ্বর আক্রান্ত অভিকে বাঁচানোর জন্য শত চেষ্টা চলেছে।সপ্তাহখানেক আগে ডেঙ্গুজ্বরে আক্রান্ত হওয়ার পর অভিকে মা ও শিশু জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। চার...