শিল্পের
ভাষায় রেখা একই সঙ্গে
সূচনা ও অনুসন্ধানের মাধ্যম।
কখনো এটি দৃশ্যমান জগতের
অবয়ব নির্মাণ করে, কখনো অনুভূতি
ও অভিজ্ঞতার প্রকাশ ঘটায়, আবার কখনো হয়ে
ওঠে চিন্তা, দর্শন ও সময়কে পাঠ
করার স্বতন্ত্র ভাষা। রেখার এই বহুমাত্রিক সম্ভাবনাকে
কেন্দ্র করে বেঙ্গল শিল্পালয়ের
কামরুল হাসান এক্সিবিশন হলে আয়োজিত Unbroken Line প্রদর্শনী বাংলাদেশের
আধুনিক ও সমকালীন শিল্পচর্চার
একটি বিস্তৃত পরিসর উন্মোচন করেছে। ৪২ শিল্পীর অংশগ্রহণে
আয়োজিত এই প্রদর্শনীতে সাত
দশকের শিল্পচর্চা মিলেছে রেখার পরিবর্তনশীল ভাষ...