শেরপুরের নালিতাবাড়ীর গারো পাহাড়ের সন্ধ্যাকুড়া এলাকায় অভিযান চালিয়ে অবৈধ দখলে থাকা ৫ একর সংরক্ষিত বনভূমি দখলমুক্ত করেছে বন বিভাগ। গত দুই দিনে ময়মনসিংহ বন বিভাগের মধুটিলা রেঞ্জ কর্মকর্তা দেওয়ান আলীর নেতৃত্বে মধুটিলা রেঞ্জের সন্ধ্যাকুড়া মৌজায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযান শেষে উদ্ধার হওয়া জমিতে বন বিভাগের সাইনবোর্ড স্থাপন এবং লাল নিশানা টাঙিয়ে জমিটি বন বিভাগের নিয়ন্ত্রণে নেওয়া হয়েছে।আজ শুক্রবার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করে মধুটিলা রেঞ্জ কর্মকর্তা দেওয়ান আলী বললেন, ‘সংরক্ষিত বনভূমি রক্ষা এবং অবৈধ...