ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলার বানাই গ্রামে ফসলিজমিতে গড়ে ওঠা ৫০টি অবৈধ কয়লার চুল্লি গুঁড়িয়ে দিয়েছে প্রশাসন। পরিবেশ অধিদপ্তরের অনুমোদন ছাড়াই এসব চুল্লিতে কাঠ পুড়িয়ে কয়লা তৈরি করা হচ্ছিল। দৈনিক আগামীর সময়ে এ নিয়ে অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশের দুই দিন পর অভিযান চালিয়ে চুল্লিগুলো উচ্ছেদ করা হয়।এর আগে গত ২ নভেম্বর দৈনিক আগামীর সময়ে ‘ফসলিজমিতে ৫০ চুল্লিতে কাঠ পুড়িয়ে কয়লা’ শিরোনামে একটি অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশিত হয়। প্রতিবেদনে বলা হয়, ‘উপজেলার চেচরিরামপুর ইউনিয়নের তফসেরের খেয়াঘাটের পশ্চিমপাড়া থেকে উত্...