অনলাইন জুয়া পরিচালনা ও অবৈধ অর্থপাচারের সঙ্গে জড়িত একটি চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। গ্রেপ্তাররা হলেন মো. সোলায়মান (৪৭), মো. সাগর মিয়া (২৮) এবং জুয়েল রানা (৩২)।সোমবার বিষয়টি নিশ্চিত করেন সিআইডির বিশেষ পুলিশ সুপার জসীম উদ্দিন খান। তিনি জানান, অনলাইন জুয়ার মাধ্যমে সংগ...