সকাল থেকে অফিসে কাজ করছেন। বিশেষ কোন শারীরিক পরিশ্রমও হয়নি। অথচ দিন শেষে যখন বাসায় ফিরে আসছেন- শরীর ক্লান্ত, মাথা ভার, কোনো কিছুই করতে ইচ্ছা করছে না। পরিচিত এই অভিজ্ঞতার পেছনে থাকতে পারে মানসিক চাপ, একটানা মনোযোগ ধরে রাখা কিংবা দিনের পর দিন পর্যাপ্ত বিশ্রাম না পাওয়ার মতো কারণ।শারীরিক পরিশ্রম না করলেও ক্লান্তি হতে পারে। যুক্তরাষ্ট্রের রোগনিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্রের (সিডিসি) তথ্য অনুযায়ী, মানসিকভাবে পরিশ্রমসাধ্য কাজ, কর্মক্ষেত্রের চাপ এবং ঘুমের ঘাটতি ক্লান্তির কারণ হতে পারে। এই ক্লান্তি মনোযোগ,...