অফার হাতে এসেছে। ভিসার প্রস্তুতিও শুরু। তারপর হঠাৎ বিশ্ববিদ্যালয়ের বার্তা, সেই অফার আর থাকছে না। ব্রিটেনে পড়তে চাওয়া বহু বিদেশি শিক্ষার্থীর জন্য এমন অনিশ্চয়তা এখন বাস্তব। সবচেয়ে বেশি চাপ পড়ছে বাংলাদেশ, পাকিস্তান, নাইজেরিয়ার আবেদনকারীদের ওপর। কারণ, নিজেদের বিদেশি শিক্ষার্থী নেওয়ার অধিকার বাঁচাতে বিশ্ববিদ্যালয়গুলোই অনেক ক্ষেত্রে আগেভাগে অফার ফিরিয়ে নিচ্ছে।শনিবার (১০ অক্টোবর) ফিন্যান্সিয়াল টাইমসে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৬ সালের প্রথম ছয় মাসে ব্রিটেনে শিক্ষার্থী ভিসা আবেদনের ১০ দশমিক ৫ শতা...