নিউইয়র্কে অভিবাসনবিরোধী অভিযান আরও তীব্র হচ্ছে। গত এক মাসে ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট (আইস) ২ হাজার ১৯৭ জনকে গ্রেফতার করেছে বলে দাবি করেছে যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি (ডিএইচএস)। মঙ্গলবার নিউইয়র্কে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছে, হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি মার্কওয়েন মুলিন। একই সংবাদ সম্মেলনে তিনি নিউইয়র্কের মেয়র জোহরান মামদানি এবং গভর্নর ক্যাথি হোকুলের কঠোরভাবে সমালোচনা করেন। তিনি বলেন, "আপনি অপরাধী হোন বা না হোন—যদি আপনি এই দেশে প্রবেশ করার সময়...