অপহরণের প্রায় এক সপ্তাহ পর এক কিশোরীকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় করা মামলায় প্রধান আসামি জাহিদ হাসান রাজকে (২৫) গ্রেপ্তার করা হয়েছে।গতকাল রবিবার রাতে ঢাকার পূর্বাচল এলাকা থেকে উদ্ধার করা হয় ১৩ বছর ১১ মাস বয়সী কিশোরীকে।আজ সোমবার সকালে এসব তথ্য জানিয়েছেন কালীগঞ্জ থানার ওসি মো. জাকির হোসেন।গ্রেপ্তার জাহিদের বাড়ি গাজীপুরের কালীগঞ্জ উপজেলার নাগরী ইউনিয়নের দক্ষিণ পানজোড়া গ্রামে।মামলার এজাহার থেকে জানা যায়, গত ৩১ আগস্ট সকাল ১০টার দিকে স্কুলে যাওয়ার উদ্দেশে বা...