নিজেদের পকেটের টাকায় একটি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণ করেছেন চার বিশ্ববিদ্যালয়ের ৪০ জনের বেশি শিক্ষার্থী। সিনেমা নির্মাণে আগে কারও তেমন অভিজ্ঞতা ছিল না। বড় কোনো প্রযোজকের সহযোগিতা ছাড়াই কাজটি শেষ করেছেন তারা।
প্রায় দুই বছর ধরে নানা প্রতিকূলতা পেরিয়ে ‘অন্যপাতা’ নামের সিনেমাটি দেশের ১০টি প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে আজ।
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট), চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট), ঢাকা বিশ্ববিদ্যালয় ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সম্মিলিত প্রচেষ্টায় তৈরি...