নেত্রকোনার সীমান্তবর্তী উপজেলা কলমাকান্দা ও দুর্গাপুর। পাহাড়, টিলা, বন ঘেরা ক্ষুদ্র নৃগোষ্ঠীর এই জনপদে বেকারত্ব, চিকিৎসার অভাব, শিক্ষাবঞ্চনা, বর্ষা মৌসুমে পাহাড়ি ঢল সব মিলিয়ে জীবন যেন কঠিন সংগ্রামের আরেক নাম। এই এলাকার মানুষের সমস্যা আর বিপদে ভরসা হয়ে উঠেছেন অন্তর হাজং।
দুর্গাপুর উপজেলার সীমান্তবর্তী খুজিগড়া গ্রামের বাসিন্দা রহিন্দ্র হাজংয়ের ছেলে অন্তর হাজং (৩০) ময়মনসিংহের আনন্দমোহন কলেজ থেকে স্নাতকোত্তর পাস করেছেন। অন্তরের পরিবারে বাবা-মা, তিন ভাই ও এক বোন রয়েছে। ভাইবোনদের মধ্যে তিনি সবার ছ...