বরাবর
মাননীয় প্রধানমন্ত্রী
দীর্ঘ রাজনৈতিক যাত্রার পর দেশ পরিচালনার ভার এখন আপনার কাঁধে। আপনার একজন অনুরাগী হিসেবে রাষ্ট্রের শীর্ষ আসনে আপনাকে দেখে আমি যারপরনাই আনন্দিত। সাম্প্রতিক একটি খবরের শিরোনাম পড়ে আনন্দের জায়গায় কিছুটা উদ্বেগ এবং রসবোধ জাগ্রত হলো। আগে ঘটনার ডিটেইলসে যাই। সংবাদসূত্রে জানলাম, আপনার খালাতো ভাই তাসীন আক্তার হক ডেল সাহেবের পেট্রল পাম্পের ১ কোটি ২১ লাখ ২৫ হাজার টাকা দিনদুপুরে রাজধানীর উত্তরা থেকে ছিনতাই হয়ে গেছে। তাও আবার র্যাব-১ ব্যাটালিয়ন সদরদপ্তরের ঠিক দক্ষিণ পাশে! র...