অনুমোদিত ৭০টি পদের বিপরীতে কর্মরত মাত্র ১০ জন। ৬০টি পদই শূন্য। বরিশালের মানুষের যাতায়াত ও পণ্য পরিবহনে ফেরি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলেও জনবল সংকটে ব্যাহত হচ্ছে বরিশাল সড়ক ও জনপথ অধিদপ্তরের (সওজ) ফেরিসেবা। দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ফেরি মেরামত ও পুনরায় চালু করতে লাগছে বেশি সময়। এতে ভোগান্তিতে পড়ছেন সাধারণ যাত্রী ও পরিবহনসংশ্লিষ্টরা। এর মধ্যে আসন্ন শীত মৌসুমে ঘন কুয়াশায় ফেরি চলাচলে দুর্ঘটনার ঝুঁকি থাকায় সেবা নিয়ে নতুন করে সৃষ্টি হয়েছে উদ্বেগ।
সওজের তথ্য অনুযায়ী, ফেরি বিভাগের মূল অংশে ১২টি পদের বিপরীতে...