চলতি বছরের প্রথম ৯ মাসে ব্যাংক এশিয়া পিএলসির নিট মুনাফা আগের বছরের একই সময়ের তুলনায় ৩৪ শতাংশ বেড়েছে। সম্প্রতি ব্যাংক এশিয়া টাওয়ারে অনলাইনে আয়োজিত এক অনুষ্ঠানে এ আর্থিক ফলাফল তুলে ধরা হয়। অনুষ্ঠানে ব্যাংক এশিয়ার ব্যবস্থাপনা পরিচালক সোহেল আর কে হোসেনসহ অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক, উপব্যবস্থাপনা পরিচালক এবং প্রধান আর্থিক ও নিরীক্ষা কর্মকর্তারা উপস্থিত ছিলেন। প্রতিবেদন অনুযায়ী, জানুয়ারি-সেপ্টেম্বর সময়ে ব্যাংকটি ৪৭২ কোটি টাকা নিট মুনাফা অর্জন করেছে, যা গত বছর একই সময়ে ৩৫১ কোটি টাকা ছিল। এ সময়ে ব্যাং...