মাত্র ৩৩ বছর বয়সেই মারা গেলেন ভারতীয় টেলিভিশন অভিনেতা অনুজ ঠাকুর। গত ২৭ অক্টোবর ঘুমের মধ্যে খিঁচুনিতে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে বলে জানা গেছে। ‘ধুম মচাও ধুম’, ‘বন্ধন সাত জনমো কা’, ‘বিনদ বানুঙ্গা ঘোড়ি চড়ুঙ্গা’ ও ‘মহিসাগর’-এর মতো টেলিভিশন ধারাবাহিকে অভিনয় করে পরিচিতি পেয়েছিলেন তিনি।অনুজের মৃত্যুর খবরটি প্রকাশ্যে আনেন তার ঘনিষ্ঠ বন্ধু ও কাস্টিং ডিরেক্টর রূপেশ সোনার। গত ৩০ অক্টোবর সামাজিক মাধ্যমে অনুজকে স্মরণ করে একটি আবেগঘন পোস্ট দেন তিনি। সেখানে বন্ধুকে নিজের ছোট ভাইয়ের মতো উল্লেখ করে শোক প্রক...