ডিজিটাল যুগে
অনলাইন কেনাকাটা মানুষের জীবনকে সহজ করেছে। ঘরে বসেই পণ্য নির্বাচন
করা, মূল্য পরিশোধ ও
সরবরাহ পাওয়া এখন সাধারণ বিষয়। তবে এই সুবিধার পাশাপাশি বেড়েছে প্রতারণা,
ভুয়া বিজ্ঞাপন,
বিভ্রান্তিকর ছবি,
সাজানো রিভিউ এবং পণ্যের প্রকৃত অবস্থা
গোপন করার প্রবণতা। ইসলাম ব্যবসাকে ইবাদতের মর্যাদা দিয়েছে,
কিন্তু সেই ব্যবসা হতে হবে সততা,
স্বচ্ছতা ও আমানতদারির ভিত্তিতে।
পবিত্র কোরআনে
আল্লাহ তাআলা বলেছেন, ‘তোমরা পরস্পরের সম্পদ অন্যায়ভাবে গ্রাস করো না;
তবে পারস্পরিক
সম্মতির ভিত্তিতে বৈধ ব্...