অনলাইনে আন্তর্জাতিক অপরাধচক্র গড়ে তুলে বিভিন্ন দেশের অপ্রাপ্তবয়স্ক কিশোরীদের যৌন নির্যাতন, ব্ল্যাকমেইল ও শারীরিক নিপীড়নে বাধ্য করার দায়ে ভারতীয় নাগরিক রোহান রানেকে ২০ বছরের কারাদণ্ড দিয়েছেন ফ্রান্সের একটি আদালত। ২৯ বছর বয়সী এই যুবক ‘সিভিএলটি’ নামের একটি সহিংস অনলাইন গোষ্ঠীর অন্যতম নেতা ছিলেন। শুক্রবার, ৯ অক্টোবর প্যারিসের আদালত এ রায় দেন। মামলায় তাঁর ৩০ বছরের কারাদণ্ড চেয়েছিলেন সরকারি কৌঁসুলিরা।ফ্রান্স ২৪, অ্যাসোসিয়েটেড প্রেস এবং ফরাসি দৈনিক ল্য মঁদের প্রতিবেদন অনুযায়ী, এই গোষ্ঠীর সদস্যরা যুক্তর...