মানুষের মুখ বন্ধ, অথচ আঙুল চলছে। একটি কমেন্ট, একটি
স্ক্রিনশট, একটি
মিম কিংবা একটি ফরোয়ার্ড করা বার্তা মুহূর্তেই কারও সম্মানকে মানুষের আলোচনার বিষয়
বানিয়ে দিতে পারে। এ জন্যই ডিজিটাল যুগে
গিবতের এই নতুন রূপটি আরও ভয়ংকর। কারণ মুখের কথা সীমিত মানুষের কানে পৌঁছায়, কিন্তু
অনলাইনের একটি পোস্ট মুহূর্তে ছড়িয়ে পড়তে পারে হাজারো মানুষের কাছে।
পবিত্র কোরআনে মহান আল্লাহ তাআলা বলেছেন, ‘তোমরা একে
অপরের গিবত করো না। তোমাদের কেউ কি তার মৃত ভাইয়ের গোশত খেতে পছন্দ করবে?’ (সুরা হুজুরাত, আয়াত : ১২)।
গিব...