প্রতিষ্ঠার পর ঢাকা বিশ্ববিদ্যালয় ১০৫ বছর অতিক্রম করেছে। দীর্ঘ এ সময়ে এই অঞ্চলের রাজনৈতিক ও সামাজিক-সাংস্কৃতিক জীবনে বেশ কয়েকটি বড় ঘটনা ঘটেছে, যাদের প্রভাব স্বভাবতই বিশ্ববিদ্যালয়ের ওপর এসে পড়েছে। ১৯২১ সালে বিশ্ববিদ্যালয়ের যে যাত্রা শুরু, সেটাও ছিল রীতিমতো একটা রাজনৈতিক ঘটনারই ফলশ্রুতি। অনগ্রসর পূর্ববঙ্গে একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা যে প্রয়োজন, সে বিষয়ে দ্বিমতের কোনো অবকাশ ছিল না। কিন্তু সেটা ঘটত না ঔপনিবেশিক শাসনকর্তারা যদি তাদের নিজেদের প্রয়োজনে ১৯০৫ সালে বৃহৎ অখণ্ড বঙ্গকে প্রশাসনিকভাবে খণ্ডিত...