দীর্ঘ ২০ বছর ধরে বাংলাদেশের মৌমাছি নিয়ে গবেষণা করছেন তিনি। শেরেবাংলা
কৃষি বিশ্ববিদ্যালয়ের কীটতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ সাখাওয়াৎ হোসেন ২০০৩ সালে
যখন এই বিশ্ববিদ্যালয়ের প্রভাষক হিসেবে যোগদান করেন, তখন থেকেই মৌমাছি নিয়ে তার কাজ
করার আগ্রহ জন্মে, যা এখনো তাকে তাড়া করে যাচ্ছে। তিনি মৌমাছির ওপর পিএইচডি সম্পন্ন
করেন এবং পরবর্তী সময়ে বেলজিয়ামের ‘ইউনিভার্সিটি অব গ্যান্ট’ ও অস্ট্রেলিয়ার ‘ইউনিভার্সিটি
অব ওয়েস্টার্ন’ থেকে উচ্চতর গবেষণা ও প্রশিক্ষণ গ্রহণ করেন।
মৌমাছি নিয়ে ড. সাখাওয়াৎ হোসেন...