জাতীয় বিশ্ববিদ্যালয়কে সেশনজটমুক্ত করতে ২০২৭ সালের ডিসেম্বর পর্যন্ত সময়সীমা নির্ধারণ করা হয়েছে। একই সঙ্গে উচ্চশিক্ষাকে আধুনিক, যুগোপযোগী ও কর্মসংস্থানমুখী করতে অধিভুক্ত কলেজগুলোতে ব্যাপক সংস্কার কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। পাঠ্যক্রম সংস্কার, শিক্ষক প্রশিক্ষণ, প্রযুক্তিনির্ভর শিক্ষা, গবেষণা সম্প্রসারণ এবং কলেজ পরিচালনায় সুশাসন প্রতিষ্ঠার মাধ্যমে উচ্চশিক্ষার মান বাড়াতে চায় বিশ্ববিদ্যালয় প্রশাসন।আজ বৃহস্পতিবার রাজধানীর ধানমন্ডিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচ...