দূর থেকে দেখলে মনে হবে, কেউ যেন বিশাল একটি গাছের কাণ্ডে রংতুলি দিয়ে এঁকে দিয়েছেন রংধনু। কোথাও উজ্জ্বল সবুজ, কোথাও নীলচে, বেগুনি, কমলা, আবার কোথাও লালচে-বাদামি রঙের ছোপ। প্রকৃতির এমন রঙের খেলা দেখে প্রথমে বিশ্বাস করাই কঠিন যে, এটি কোনো শিল্পীর তৈরি নয়। গাছটির কাণ্ডে সত্যিই এমন নানা রং ফুটে ওঠে। এর নাম রেইনবো ইউক্যালিপটাস।বৈজ্ঞানিক নাম ইউক্যালিপটাস ডেগলুপটা (Eucalyptus deglupta)। রেইনবো গাম বা মিনদানো গাম নামেও পরিচিত এই গাছের আদি নিবাস দক্ষিণ-পূর্ব এশিয়ার কয়েকটি দেশ। বিশেষ করে ফিলিপাইন, ইন্দোনেশি...