হাতিরঝিল
থানার এসআই জুলফিকারের মেজাজটা
ভীষণ খারাপ। প্রতিদিন যে সরকারি পুরনো
জিপটায় চলাচল করেন, আজকে সেই জিপের
ঘটঘট শব্দটাও কানে লাগছে। মেজাজ
খারাপের কারণ খুব বড়
কিছু না। সকালে থানায়
নিজের চেয়ারে বসে ঝুনার হাতে
বানানো এক কাপ মসলা
দুধ চা খাওয়া জুলফিকারের
প্রতিদিনের অভ্যাস। কিন্তু আজকে সেটা হয়নি।
চা টেবিলে দেওয়ামাত্রই বড় স্যারের রুমে
ডাক পড়ল। আর এখন
এএসআই মিজুর সঙ্গে গাড়িতে করে যাচ্ছে ক্রাইম
সিনে। পাশের সিটে বসে মিজু
অনেকক্ষণ অধীর আগ্রহে অপেক্ষা
করছে, কখন জুলফিকার অনুমতি
দেবে আর সে...