নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে একটি অটোরিকশার গ্যারেজের নৈশপ্রহরী ও এক গাড়িচালককে দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে ৯২টি ব্যাটারি, চার্জার এবং একটি অটোরিকশা লুট করেছে ডাকাত দল।গতকাল শনিবার রাত আনুমানিক ২টার দিকে সিদ্ধিরগঞ্জের জালকুড়ি পশ্চিমপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।এ সময় ডাকাতরা গ্যারেজে থাকা দুজনের হাত, পা ও মুখ বেঁধে রাখে।
গ্যারেজের মালিক মো. মাহবুবুর রহমান অজ্ঞাতনামা ১০-১২ জনকে অভিযুক্ত করে সিদ্ধিরগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, জালকুড়ি পশ্চিমপাড়া এলাকায় মাহবুবুর রহমানের...