জয়পুরহাটে যাত্রী সেজে অটোভ্যান ভাড়া করে চালককে হত্যা ও ভ্যান ছিনতাইয়ের ঘটনায় প্রধান আসামিসহ চক্রের ৪ সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। আজ রবিবার বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজু কামাল।গ্রেপ্তাররা হলেন হত্যাকাণ্ডের প্রধান আসামি হাবিল উদ্দিন (৪০) এবং তার সহযোগী আনোয়ার হোসেন (৪৭), জাকারিয়া (৩০) ও জাহাঙ্গীর আলম ওরফে বিপ্লব।বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১৩ অক্টোবর বিকেলে শালাইপুর বাজার থেকে পাথরঘাটা যাওয়ার কথা বলে চালক শাখাওয়াতকে ভাড়া...