স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেছেন, জুলাইযোদ্ধাদের আমরা অসম্মান করতে চাই না। কিন্তু এই সম্মানের কারণে নকল করতে দিতে হবে এটা হওয়া উচিত নয়। এটা হওয়া উচিত নয়, বৃষ্টিতে ভিজে গেছি, অটোপাস দিতে হবে।তিনি বললেন, আমাদের দক্ষ, প্রাজ্ঞ, অভিজ্ঞ শিক্ষামন্ত্রীর পদত্যাগ চায় অটোপাস বাহিনী। তারা স্লোগান দিয়ে শিক্ষামন্ত্রীর পদত্যাগ চায়। শিক্ষামন্ত্রীর পদত্যাগ চাইতে চাইতে সেদিন একজন বলছে সরকারেরও পদত্যাগ চাই। আজ শনিবার দুপুরে নওগাঁ উপজেলা পরিষদ অডিটরিয়াম নওগাঁ বিশ্ববিদ্যালয়ে...