রান্নার গ্যাসের খরচ সামলাতে গত মাসেও বাড়তি ২৫২ টাকা গুনতে হয়েছে ভোক্তাদের। অক্টোবরে ১২ কেজির একটি এলপিজি সিলিন্ডারের দাম ছিল ১ হাজার ৮৩৭ টাকা। নভেম্বর মাসে সেই সিলিন্ডার কিনতে খরচ করতে হবে আরও ২২৩ টাকা বেশি। অর্থাৎ, এক মাসের ব্যবধানে ১২ কেজির একটি সিলিন্ডারের দাম বেড়ে দাঁড়াল ২ হাজার ৬০ টাকা। এতে প্রতি কেজি তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের দাম হয়েছে ১৭১.৬৮ টাকা।আজ সোমবার নতুন এই দর ঘোষণা করে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি), যা কার্যকর হচ্ছে আজ রাত ৮টা থেকে।একই হারে বেড়েছে সাড়ে ৫ কেজি থেকে...