চার
বছর পর বিশ্বকাপ যখন
আসে, ফুটবল মানচিত্রে না থেকেও বাংলাদেশ
যেন হয়ে ওঠে ফুটবলের
এক ‘অঘোষিত রাজধানী’। বড় পর্দায়
খেলা দেখার যে উৎসব এ
দেশে তৈরি হয়, তা
পুরো পৃথিবীতে অনন্য।
ফুটবলকে
বলা হয় ‘দ্য বিউটিফুল
গেম’। খেলার আসল
সৌন্দর্য যদি আপনি দেখতে
চান, তবে বিশ্বকাপের সময়
ঢু মারতে হবে বাংলাদেশের পাড়া-মহল্লা, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলোতে। ইউরোপ-আমেরিকায় খেলা দেখাটা যেখানে
গ্যালারি বা ইনডোর পাবকেন্দ্রিক,
বাংলাদেশে সেটা উন্মুক্ত আকাশের
নিচে।
বড় স্ক্রিনের সামনে হাজারো মানুষের এই যে জমায়ে...