জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বিনিয়োগের পাশাপাশি কর্মসংস্থান সৃষ্টি ও অর্থনৈতিক প্রবৃদ্ধিকে গুরুত্ব দিচ্ছে বিশ্বব্যাংক গ্রুপ। তুরস্কের আন্তালিয়ায় চলমান জলবায়ু সম্মেলন কপ৩১-এ সংস্থাটি এমন একগুচ্ছ বিনিয়োগ ও প্রকল্পের কথা তুলে ধরেছে, যেগুলোর মাধ্যমে অতিরিক্ত ১ হাজার ৭০ কোটি ডলারের বেসরকারি বিনিয়োগ আকর্ষণের আশা করা হচ্ছে। পাশাপাশি উন্নয়নশীল দেশগুলোর নিজস্ব উন্নয়ন অগ্রাধিকার বাস্তবায়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং জলবায়ু সহনশীলতা বাড়াতে ৬৯০ কোটি ডলারের বেশি বিনিয়োগের উদ্যোগ নেওয়া হয়েছে।
কৃষি, উৎপাদনশিল্প, নগর...