রাজধানীর সূত্রাপুরে শরীরে আগুন দেওয়া সৌদি প্রবাসী মোহাম্মদ ইমনের মৃত্যু হয়েছে। আজ রবিবার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।জাতীয় বার্ন ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. সুলতান মাহমুদ বলেছেন, তার শরীরের ৯০ শতাংশ পুড়ে গিয়েছিল।এর আগে গত শুক্রবার সৌদি আরব থেকে দেশে ফিরেছিলেন সূত্রাপুরের শ্যামবাজার এলাকার বাসিন্দা মো. ইমন। পরদিন গতকাল শনিবার দগ্ধ অবস্থায় তাকে ভর্তি করা হয় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে। পরিবারের সদস্যদের দাবি, নিজের শরীরে পে...