ঢাকার মোহাম্মদপুরের একটি মধ্যবিত্ত পরিবারের গৃহকর্ত্রী রেহানা বেগম (ছদ্মনাম)। তার বড় ছেলে আরিফ দেশের একটি স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। দুই বছর আগে বন্ধুদের প্ররোচনায় প্রথমে ইয়াবা, পরে আইসের নেশায় জড়িয়ে পড়ে সে। ধীরে ধীরে বদলে যেতে থাকে শান্ত স্বভাবের ছেলেটি। মাদকের টাকা জোগাড় করতে চুরি করেছে ঘরের জিনিসপত্র। বিক্রি করে মায়ের বিয়ের গয়নাও। মারমুখী হয়ে ওঠে পরিবারের সদস্যদের ওপর। আর এখন টানছে জেলের ঘানি।
সম্প্রতি ছেলের পরিস্থিতি নিয়ে আগামীর সময়ের কাছে আক্ষেপ করছিলেন তিনি। চোখ মুছতে মুছতে রে...