শ্রদ্ধেয়
হবু শ্বশুর মহোদয়
পত্রের প্রথমেই বলে রাখি, আপনাদের আতিথেয়তায় আমি মুগ্ধ! জীবনে অনেক বিয়ের দাওয়াত খেয়েছি, অনেক মিষ্টি খেয়েছি; কিন্তু মিষ্টির সঙ্গে বিষ খাওয়ানোর এমন অভিনব আয়োজন আগে কখনো দেখিনি। আপনাদের বাড়িতে বিয়ে করতে গিয়ে বুঝলাম, বিয়ে নামক প্রতিষ্ঠানটি শুধু সাতপাকের বন্ধন নয়; কখনো কখনো সাত জন্মের বিপদও হতে পারে!
নেত্রকোনায় আপনাদের বাড়িতে আমি গিয়েছিলাম বরবেশে। মাথায় টোপর, মুখে হাসি, মনে হাজারো স্বপ্ন। ভেবেছিলাম, আজ থেকে আমার জীবনে নতুন অধ্যায় শুরু হবে। শ্বশুরবাড়ির আদর-আপ্যায়ন, শাশুড়ির স...